উজিরপুরের সাতলায় উপ-নির্বাচনে আওয়ামীলীগের উঠান বৈঠকে জনতার ঢল

0
558

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী খায়রুল বাশার লিটনের শেষ উঠান বৈঠকে জনতার ঢল। ১৭ অক্টোবর শনিবার বিকেলে সাতলা ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। সভায় পরিমল কুমার বাইন অনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার।

Advertisement

শুভেচ্ছা বক্তৃতা করেন সাতলা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ খায়রুল বাশার লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ বালীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শাহিন হাওলাদার, সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন বালী, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি ফারাহীন বালী, সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, সাহাদাত উল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ সুমন, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম প্রমূখ।

সভায় প্রধান অতিথি বলেন, সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ২০ অক্টোবর চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর খায়রুল বাশার লিটনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here