কলাপাড়ায় আটককৃত কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত

0
672

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আটককৃত ১৮ পিছ কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া হেলিপ্যাড মাঠের নিকটে আন্ধারমানিক নদীতে এ কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এসময় কলাপাড়া বন বিভাগের রেঞ্জ অফিসার আব্দুস সালাম, কলাপাড়া থানার এস.আই মো. আলমগীর হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে রঞ্জন ও অর্থ-বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

Advertisement


উল্লেখ্য, ১৬ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প একটি বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার হতে সুব্রত বিশ্বাস নামের এক কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এসময় তার নিকট হতে ১৮ কেজি ওজনের ১৮ টি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here