উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায় – এমপি শাহে আলম

0
600

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। ১৭ অক্টোবর শনিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।

Advertisement

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি জিয়াউল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অয়ন সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুর জামান, পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শাহাদাত হোসেন, ইউসুফ হোসেন, সরোয়ার হোসেন, এ্যাডঃ শহিদুল ইসলাম, দেবী রানী দাসসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক।

সভাশেষে উপজেলার ১১১টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫শত কেজি করে চাল বিতরণ করা হয় এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে ১৫ জনের মাঝে ৫ হাজার টাকা করে প্রতিজনকে চেক প্রদান করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here