ইমাম হওয়ার অধিক হকদার কে

0
448

হযরত আবূ মাসউদ আনসারী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: আল্লাহর কিতাব কুরআন অধ্যয়নে যে অধিক পারদর্শী সে ইমাম হবে। যদি অধ্যয়ন ক্ষেত্রে সকলেই সমমানের হয় তবে সুন্নাহ সম্পর্কে যে বেশি জ্ঞানী সে ইমামতি করবে, সুন্নাহর ক্ষেত্রে সমান সমান হলে যে অগ্রে হিজরত করেছে সে; আর হিজরতের ক্ষেত্রে এক সমান হয়ে গেলে যার বয়স বেশি সে ইমামতি করবে। কারো কর্তৃত্বাধীন স্থানে তার অনুমতি ব্যতিরেকে অন্য কোন ব্যক্তি ইমামত করবে না এবং কারো বাড়িতে তার নিজস্ব বসার স্থানে  অনুমতি ব্যতিরেকে অন্য কেউ বসবে না।

Advertisement

(তিরমিযী শরীফ- হাদিস নং-২৩৫)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অন্যকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here