তোমাদের কেউ যদি ইমামত করে তবে সে যেন সংক্ষেপে সালাত আদায় করে

0
470

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, নবী করীম (সা:) ইরশাদ করেছেন: তোমাদের কেউ যদি লোকদের ইমামত করে তবে সে যেন সংক্ষেপে সালাত আদায় করে। কেননা, জামাআতের লোকদের মধ্যে শিশু, বয়:বৃদ্ধ, দূর্বল ও অসুস্থ লোকজনও থাকে। আর কেউ যদি একাকী সালাত আদায় করে তবে সে যেভাবে ইচ্ছা তা আদায় করতে পারে। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আবূ হোরায়রা (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ। যরত আনাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) সংক্ষেপে সালাত আদায় করতেন, তবে হতো পূর্ণাঙ্গ।

Advertisement

(তিরমিযী শরীফ- হাদিস নং-২৩৬,২৩৭) আমরা বেশি বেশি হাদিস পড়বো। অন্যকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here