হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: তাঁর মাতামহী হযরত মুলায়কা (রা:) একবার খানা তৈরি করে রাসূলুল্লাহ (সা:) কে তাঁর ঘরে দাওয়াত করেছিলেন। রাসূলুল্লাহ (সা:) এসে খানা খাওয়ার পর বললেন, দাঁড়াও, তোমাদেরকে নিয়ে সালাত আদায় করে নেই। বর্ণনাকারী হযরত আনাস (রা:) বলেন, আমি তখন উঠে আমাদের একটা চাটাই নামিয়ে আনলাম। এটি বহু ব্যবহারের ফলে কালচে হয়ে পড়েছিল: তাই সামান্য পানি ছিটিয়ে পরিস্কার করে নিলাম। রাসূলুল্লাহ (সা:) এতে সালাত আদায় করতে দাঁড়ালেন। আমি ও আমার ভাই ইয়াতীম পিছনে দাঁড়ালাম। আর বৃদ্ধা মহিলা আমাদের পিছনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ (সা:) আমাদের নিয়ে দু‘রাকাআত সালাত আদায় করলেন পরে চলে গেলেন। উল্লেখিত মূল হাদিসটি দ্বারা এই কথা বুঝা যায় যে, উক্ত পরিবারের লোকদের বরকত প্রদানের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা:) তাদেরকে নিয়ে নফল হিসেবে ঐ দুরাকাআত সালাত আদায় করেছিলেন।
(তিরমিযী শরীফ- হাদিস নং-২৩৪)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অন্যকে হাদিসের দাওয়াত পৌছে দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।

