এস এম আওলাদ হোসেনঃ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরে ৩ বাসকে জরিমানা লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩ বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল আহসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জরিমানাকৃত গাড়িগুলো হচ্ছে, ঢাকাগামী ইকোনা, জোনাকি ও চট্রগ্রামগগামী শাহী।
প্রত্যেককে ৫০০০টাকা করে জরিমানা করা হয়। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে কাউন্টার থেকে পালিয়ে যান রয়েল কোচ কর্তৃপক্ষ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউন্টারটি সাময়িক বন্ধ ঘোষনা করে। এছাড়া বাকি কাউন্টার গুলোকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাজাহান আলি বলেন, ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩বাসকে জরিমানা করা হয়েছে এবং বাকিদের সতর্ক করা হয়েছে।

