ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালুর দাবীতে মানববন্ধন

0
603

এস এম আওলাদ হোসেনঃ ঢাকা টু লক্ষ্মীপুর মেঘনা নদীর নৌ-পথে দ্রুত লঞ্চ সার্ভিস চালুর দাবীতে লক্ষ্মীপুরে মানবন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) সকাল ১০টার দিকে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধণ শেষে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট আবদুস সাত্তারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমন্বয়কারী আরিফুর রহমান ও এ্যাডভোকেট শামছুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তার বলেন, কোন অদৃশ্য শক্তির কু-প্রভাবে ২৭ জানুয়ারী ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু হয় নি, তা আমরা জানি না। লক্ষ্মীপুরের উপর দিয়ে ২১ জেলার যাতায়াত। এছাড়া জেলায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস।

Advertisement

কিন্তু এখানে রাজধানীর সাথে যোগাযোগে সড়ক পথের বিকল্প কোন ব্যবস্থা নেই। লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে নৌ-বন্দর এলাকায় লঞ্চ সার্ভিস চালু হলে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। তাছাড়া অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। বক্তারা আরো বলেন, ইতি মধ্যে লঞ্চ সার্ভিস চালুর দাবীতে জেলা জুড়ে ব্যানার পেস্টুন প্রচারের মাধ্যমে আন্দোলন কর্মসূচী পালন করা হয়েছে। তাই ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস দ্রুত চালুর দাবী জানান তারা। এ সময় মানববন্ধনে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here