হবিগঞ্জ জেলার বাহুবলে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এএসআই কবির ক্লোজ্ড

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 23838

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (23838, 'post_views_count', '0')

0

হবিগঞ্জ প্রতিনিধি‍ঃ হবিগঞ্জ জেলার বাহুবলে ইয়াবা পাচারে পুলিশের মোটর সাইকেল ব্যবহারের অভিযোগে এএসআই কবির নামের এক কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। বুধবার সকালেই তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। তার মোটরসাইকেলে ইয়াবা ট্যাবলেট পাচারকালে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের লোকজন মঙ্গলবার সালাউদ্দিন নামের এক যুবক কে আটক করে।

Advertisement

ইয়াবাসহ সালাউদ্দিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে গ্রামবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরমাভ্যালী এলাকার কনা মিয়ার ছেলে।
সূত্র জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরমাভ্যালী এলাকার বাসিন্দা কনা মিয়ার পুত্র সালাউদ্দিন (২২) গত দু’বছর ধরে বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের তাহির মিয়ার ডেন্ডিং ওয়ার্কসপে কাজ করছিল। সেখানে কাজের পাশাপাশি পুলিশের সাথে হাত মিলিয়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশের এএসআই কবিরের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে সালাউদ্দিন পশ্চিম জয়পুর গ্রামে ইয়াবা বিক্রয় করতে আসলে গ্রামবাসী তাকে ৫ পিস ইয়াবাসহ আটক করে। আটক সালাউদ্দিন এলাকাবাসীকে জানায়, অনেক দিন যাবৎ এএসআই কবিরের সাথে মাদক ব্যবসার লেনদেন করে আসছিল। ওইদিনও কবির তাকে পশ্চিম জয়পুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী শাহিন মিয়ার কাছে ইয়াবা পৌঁছে দিয়ে টাকা আনতে পাঠায়। ইয়াবা দিয়ে আসার পথে জনতা তাকে আটক করে বলে সে দাবি করে। বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, উক্ত ঘটনার সম্পৃক্ততার অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষ এএসআই কবিরকে মঙ্গলবার রাতে ক্লোজড করেন। বুধবার তাকে হবিগঞ্জ পুলিশ লাইনস-এ একিভূত করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here