মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ

0
640

দিনাজপুরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ জুলাই) রাত থেকে আজ বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবি, আটকরা সবাই মাদক ব্যবসায়ী।

Advertisement

তাদের কাছ থেকে ১২১ পিস ইয়াবা, ১৮০ বোতল ফেনসিডিল, ২৮ লিটার চোলাই মদ ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাদেরকে  দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে সূত্র জানায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here