সনবাগ প্রতিনিধিঃ
গত ২২ অক্টোবর নোয়াখালীর সেনবাগ উপজেলাধীন ৩নং ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বারকে মইশাই ঈদগাহ বাজারে বর্নাঢ্য এক গণসংবর্ধনার মাধ্যমে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মইশাই গ্রামের কৃতি সন্তান ও প্রখ্যাত আয়কর আইনজীবী মুহাম্মদ আবদুল মালেক। বিশিষ্ট সমাজসেবী ও মইশাই গ্রামের আরেক কৃতি সন্তান মুন্সি একেএম আমিনুল ইসলাম চৌধুরী পড়ন্ত বিকেলের ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনায় অংশ গ্রহন করেন, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আবুল কালাম আজাদ, মাষ্টার গোলাম মোস্তফা, মাষ্টার শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, সাদেক হোসেন, অবসর প্রাপ্ত সেনা সদস্য জাকির হোসেন, আবদুল বাতেন, মাষ্টার মোঃ ইয়াছিন, ইয়াছিন আরাফাত, গাজী আবুল কালাম আজাদ, গোলাম মোর্শেদ হোসেন, ডাঃ স্বপন কুমার ভৌমিক, ডাঃ দুলাল চন্দ্র পাল, মাষ্টার ইসমাইল হোসেন সেলিম, শফিকুর রহমান পন্ডিত, উত্তরণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম হোসেন, সাবেক সভাপতি ও সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নবজাগরণ গণপাঠাগার এর প্রতিষ্ঠাতা মোঃ আবু তাহের পাটোয়ারী প্রমূখ। বক্তাগন বলেন, মইশাই গ্রামের কৃতি সন্তান হাজী মোঃ শাখাওয়াত হোসেন কে বিপুল ভোটে ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করায় অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অপর কৃতি সন্তান আবুল কালাম আজাদ কে ৬নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করায় ওয়ার্ডবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। ডমুরুয়া ইউনিয়নের উন্নয়নে শান্তি প্রতিষ্ঠা, খাল সংস্কার ও উদ্ধার, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মাদক মুক্ত এবং নাগরিক সেবা নিশ্চিত করা। ডমুরুয়াকে একটি আর্দশ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে নির্বাচিত তরুন চেয়ারম্যান হাজী মোঃ শাখাওয়াত হোসেন ও মেম্বার আবুল কালাম আজাদকে উত্তরণ ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলো, মোঃ হেলাল উদ্দিন নয়ন, আলীউল হক, জহিরুল ইসলাম জহির, ডাঃ জায়েদ হোসেন রসুল, মোঃ দিদারুল ইসলাম মজুমদার, জহিরুল ইসলাম সোহাগ, মোঃ আবু সায়েম, সোলেমান হাজারী মেম্বার, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে মইশাই, তারাবাড়ীয়া সহ আশপাশের গ্রামের সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
