মাজার শরীফের দান বাক্সের টাকা আত্মসাতকারী টিপু গংদের বিরুদ্ধে সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রতিবেদন প্রেরন

0
1592

বোয়ালখালী থানাধীন কিতাপচর এলাকা হযরত শাহ্ সুফী ছৈয়দ ইউছুফ শাহ্ (রা:) মাজার শরীফে খাদেম আবুল বশরের পক্ষে পটিয়া সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রতিবেদন প্রেরন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিশেষ শাখায়, সুত্রের আলোকে বিভিন্ন সরকারি দপ্তরে মাজার শরীফের দান বাক্সের টাকা আত্মসাতকারী টিপু গংদের বিরুদ্ধে সরকারি আইন গতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক নং ১৮৯১ তাং ২০/১০/২০১৬ইং পটিয়া সার্কেল সুপারিশ করেন। প্রতিবেদনে উল্লেখ থাকে যে, হযরত শাহ্ সুফী ছৈয়দ ইউছুপ শাহ্ (রা:) আরাবী মাজার শরীফের খাদেম আবুল বশর শৈশব থেকে মাজার রক্ষণাবেক্ষণে দীর্ঘ ৫৫ বছর মাজার শরীফে নিয়োজিত আছেন এবং উক্ত মাজারের বার্ষিক ওরশ শরীফ পরিচালনা করতেন। এতে অসাধু মাদক ব্যবসায়ী টিপু গংদের হাতে খাদেম আবুল বশর বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতন শিকার হন। হযরত ইউছুপ শাহ্ (রা:) আরাবী একজন আরব দেশের। তাহাঁর কোন ওয়ারিশ নেই। কিতাপচর এলাকায় সর্বদলীয় কবরস্থানে তাহাঁর গায়েবী মাজার শরীফ হয়। ঐ স্থানে হযরত শাহ্ সুফী ইউছুপ শাহ্ (রা:) আরাবী মাজার শরীফে বিভিন্ন লোকজন মাঝে মধ্যে এক বৃদ্ধের আওয়াজ শুনতে পান। প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটে এর মাজারের প্রাঙ্গনে যারা বিভিন্ন আর্জি নিয়ে হাজির হয় মাজার শরীফে। ভক্তকুলের ভাষ্যমতে মাজারে এসে আল্লাহ্ তায়ালার কাছে ফরিয়াদ জানালে যে কোন নেক মনোবাসনা হযরত শাহ্ সুফী ইউছুপ শাহ্ (রা) আরাবী ওসিলায় পূর্ন হয়। সূত্রে জানা যায় খাদেম আবুল বশর মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর থেকে দশ বছর যাবৎ নির্বাক ছিলেন। তাহাঁর পিতা (মরহুম গুরা মিয়া)-মাতা তার বাকশক্তি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন চিকিৎসার আশ্রয় নিলেও তাহাঁর বাকশক্তি আসেনি। অবশেষে তারা হযরত শাহ্ সুফী ইউছুপ শাহ্ (রা:) আরাবী মাজারে এসে পুত্রের জন্য আর্জি দেন এবং পুত্রকে মাজারে খেদমতে তথা হযরত শাহ্ সুফী ইউছুপ শাহ্ (রা:) আরাবী’র চরনে সোফর্দ করে চলে যান। শাহ্ সুফী ইউছুপ শাহ্ (রা:) আরাবী’র দোয়ায় আল্লাহ্র অশেষ রহমতে অল্প কিছুদিন পর বাকশক্তি ফিরে পান। তখন থেকে অদ্যাবধি আবুল বশর মাজারের খেদমতে সদাসচেষ্ট আছেন। প্রতিবছর চট্টগ্রাম জেলা প্রশাসকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকতা পবিত্র ওরশ শরীফের মিলাদ মাহফিল ও শোকরিয়া মোনাজাতে উপস্থিত থেকে গরীব দূখীদের মাঝে দান-খয়রাত ও ভক্তকুলের মাঝে তবারক বিতরন করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here