সিদ্ধিরগঞ্জে অবৈধ ভাবে দুরন্ত গাড়ী পার্কিং করায় ট্রাফিক পুলিশের কঠোর ব্যবস্থা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19545

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19545, 'post_views_count', '0')

0

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে দুরন্ত গাড়ী সড়কের পাশে অবৈধ ভাবে পার্কিং করার দায়ে দুরন্ত গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করলেন চিটাগাংরোড ট্রাফিক পুলিশ। জানা যায়, গতকাল রবিবার দুপুর ২ টার দিকে চিটাগাংরোড বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশে অবৈধ ভাবে দুরন্ত গাড়ী পার্কিং করায় টিআই তসলিম মোল্যার নির্দেশে গাড়ীটিতে রেকার লাগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ এবং গাড়ীটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান সার্জেন্ট জায়েদ। দীর্ঘদিন যাবৎ দুরন্ত গাড়ী আদমজী রোডে অবৈধ ভাবে পার্কিং করার কারনে আদমজী ইপিজেডের ছুটি হওয়ার পরপর যনজট লেগে থাকে। দুরন্ত গাড়ী রাস্তায় চলাচল করার জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র থাকার কথা সেসব কাগজপত্র নাই। প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অবৈধ গাড়ী দুরন্ত গাড়ী চলাচল করছে। দুরন্ত গাড়ী ড্রাইভাররা মাদকসেবী হওয়ার কারনে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন স্থানে অনেক দুর্ঘটনা ঘটিয়েছে। টাকার বিনিময়ে সেসব দুর্ঘটনা ধামাচাপা দিয়েছে।

Advertisement

 

যাত্রীদের সাথে ড্রাইভার হেলপাররা বাজে ব্যবহার করতে দেখা যায়। দুরন্ত গাড়ী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করায় চিটাগাংরোড ট্রাফিক পুলিশবক্স এর টিআই তসলিম মোল্যাকে ধন্যবাদ জানিয়েছেন পথচারীরা। এলাকাবাসীরা বলেন, এক আতংকের নাম দুরন্ত গাড়ী। নেশাগ্রস্থ ড্রাইভাররা বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে অনেক সাধারন মানুষের প্রান কেড়ে নিয়েছে দুরন্ত গাড়ী। তাই এখনি সময় এই গাড়ী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার। টিআই তসলিম মোল্যা চিটাগাংরোডে যোগদান করার পর থেকে যানজট অনেক নিরাসন হয়েছে। যানজটের বিরুদ্ধে সাহসিক ভুমিকা রাখায় টিআই তসলিমকে এলাকাবাসী আন্তরিক ভাবে ধন্যবাদ জানান। টিআই তসলিম মোল্যা বলেন, কোন গাড়ী সড়কের পাশে অবৈধ ভাবে পার্কিং করতে দেওয়া হবেনা। যত বড় প্রভাবশালীদের গাড়ী হোক না কেন অপরাধ করলেই ছাড় দেওয়া হবেনা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here