রাজধানী শ্যামপুর-পোস্তগোলায় দিনের বেলায় ট্রাক,কর্ভাডভ্যানের লৌহজাত পন্যের লোডিং আনলোডিং কিছুতেই নিরসন হচ্ছে না। এতে করে এ অঞ্চলে সৃস্ট যানজটের তীব্রতায় এলাকাবাসী ও স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের কে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্যামপুর বোম্বে চিপস্ ফ্যাক্টরীর সামনে থেকে পোস্তগোলা শ^শান ঘাটের রাস্তার মোড় পর্যন্ত এ দৃশ্য নিত্যদিন পরীলক্ষীত হয়। এ রাস্তার দু পাশে শত শত নতুন ও পুরাতন লৌহজাত পন্যের (লোহার সীট, লোহার পাইপ, লোহার কাছরা) মার্কেট ও খুচরা দোকান রয়েছে। অবৈধ লোড আনলোড নিয়ে সৃস্ট দুর্ভোগের ব্যাপারে তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না স্থানীয় প্রশাসনের।
সরজমিনে দেখা গেছে পোস্তগোলার মূল সড়কের দুপাশে কর্ভাড ভ্যান ও ছোট বড় ট্রাক রেখে সারাদিনেই লৌহজাত মালামাল, বড় বড় গ্যাসের পাইপ, লৌহ কাছরা লোড আনলোড করা হচ্ছে। বিশেষ করে বারেক ট্রেডার্স, মজিবুর আয়রন, লাকী আয়রনের সামনে সারাদিনই ট্রাকে মাল উঠানো নামানো হয়। এই অবৈধভাবে সড়কের উপর গাড়ী পার্কিং করে পন্যের লোড আনলোডের কারনে প্রায়ই যানজটের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে ও স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের।

