ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12154

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12154, 'post_views_count', '0')

0

সংবাদদাতাঃ শরীয়তপুরের নুরিয়া উপজেলার ভোজেশ্বর বাজার এলাকায় একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম লিয়াকত সৈয়াল (৪০)। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত লিয়াকতের পিতার নাম মো. আলী সৈয়াল। গ্রামের বাড়ি জেলার নুরিয়া উপজেলার কাপাশপাড়ায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, লিয়াকত সৈয়ালের ভোজেশ্বর বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে শনিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক লিয়াকতকে মৃত্যু ঘোষণা করেন। নুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন এ তথ্য শীর্ষনিউজকে নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here