বাপ্পির নায়িকা এবার মারজান জেনিফা

0
1202

অপরাধ বিচিত্রা বিনোদন ডেস্কঃ : বর্তমান সময়ে ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। মাহিয়া মাহি, পরীমনি, আঁচল আঁখি, বিদ্যা সিনহা মিম, মিষ্টি জান্নাতসহ এ সময়ের জনপ্রিয় সব নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

Advertisement

এবার জুটি বাঁধতে যাচ্ছেন মুসাফির খ্যাত নবাগত চিত্রনায়িকা মারজান জেনিফার সঙ্গে। নাম ঠিক না হওয়া একটি সিনেমায় জুটি বাঁধছেন বাপ্পি-জেনিফা। নতুন বছরের শুরুর দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে রাইজিংবিডিকে জানান বাপ্পি চৌধুরী। এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘মারজান জেনিফার সঙ্গে প্রথমবার কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এ সিনেমার নাম ঘোষণা করা হবে। আশা করছি, সিনেমাটির কাজও দারুণ হবে।’

এ প্রসঙ্গে মারজান জেনিফা রাইজিংবিডিকে বলছেন, ‘আমি ও বাপ্পি চৌধুরী একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। সিনেমাটির গল্প লেখার কাজ চলছে। আসছে নতুন বছর এ সিনেমার নাম ঘোষণা করা হবে।’বাপ্পি বর্তমানে ‘প্রেমের বাঁধন’ নামে সিনেমার শুটিং করছেন। গাজী জাহাঙ্গীর পরিচালিত এ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বাপ্পি অভিনীত সর্বশেষ ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন আঁচল আঁখি। এদিকে মারজান জেনিফা ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। আশিকুর রহমান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এই অভিনেত্রী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here