ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস) এর শোভা যাত্রা অনুষ্ঠিত

0
1575

বেলায়েত হোসেন: সার্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর আজকের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।

Advertisement

 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত চেয়ারম্যান বিচারপতি জনাব মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, সকাল ১১ ঘটিকায় ১২, পুরানা পল্টন, ঢাকা হতে যাত্রা শুরু করে জাতীয় প্রেস ক্লাব সড়কে মানবাধিকার দিবসের তাৎপর্য ও গুরুত্ব এবং বর্তমান সরকারের সমকালে মানবাধিকারের অবস্থা তুলে ধরেন বক্তারা। সংস্থার চেয়ারম্যান বলেন, বাঙ্গালি জাতীর অধিকার প্রতিষ্ঠায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন জাতিসংঘের ইউনেস্কো কতৃক স্বীকৃতি প্রদানকে বাঙ্গালী জাতির শতাব্দীর সেরা উপহার বলে অভিহিত করেন। তিনি আরও বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদার অব হিউম্যানিটি বা মানবতার বিশ্বমাতা খেতাবে ভূষিত হওয়াকে বাঙ্গালী জাতীর মানবাধিকারের অলংকার। শোভা যাত্রায় আরও উপস্থিত ছিলেন, অপরাধ বিচিত্রারার সম্পাদক জনাব এস এম মোরশেন সহ আরও অন্যান্য নেত্রী বৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here