জিৎ আগামী কাল ঢাকায় আসছেন

4

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 15444

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (15444, 'post_views_count', '0')

0

আগামী ২৬ জানুয়ারি ঢাকায় মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। এ ছবির প্রচারণা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। ছবিটির প্রচারণায় অংশ নিতে বুধবার ঢাকায় আসবেন জিৎ।

Advertisement

জাজের কর্ণধার আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘২৪ জানুয়ারি সকালে জিৎ ঢাকায় আসবেন। ওইদিন বিকেলে ‘ইন্সপেক্টর নটি কে’ নিয়ে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন। জিতের সঙ্গে বাংলাদেশের নুসরাত ফারিয়াও থাকবেন।’ প্রসঙ্গত, গেল বছর জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্কস ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘ইন্সপেক্টর নটি কে’র কাজ শুরু হয়। এ ছবি পরিচালনা করেছেন ভারতের পরিচালক অশোক পতি। কিন্তু বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালায় পরিবর্তন আসায় ছবিটির যৌথ প্রযোজনা থেকে সরে আসে জাজ। এখন সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here