কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 45536

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (45536, 'post_views_count', '0')

0

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ॥ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবুর রহমানের হাওলাদার সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত, মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী, সোনাতলা এবং আন্ধারমানিক নদী পরিদর্শন করেছেন। দেশের সকল নদ-নদী রক্ষায় স্থাপনা উচ্ছেদের কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে তিনি কুয়াকাটায় এসেছেন। এ উপলক্ষে সোমবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদের মিলনায়তনে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমানের হাওলাদার।

Advertisement

এসময় তিনি বলেন, কলাপাড়ার আন্ধারমানিক নদী, সোনাতলা নদী এবং খাপড়াভাঙ্গাসহ সকল নদীর তীর রক্ষা করতে হবে। কলাপাড়া উপজেলা হচ্ছে উন্নয়নশীল একটি স্থান।

এখানে নদীর তীরে পরিকল্পিতভাবে উন্নয়ন হোক, পরিবেশ বান্ধব ও ২০১৩ সালের পানি আইনের অধিনের আইনকানুন রক্ষা করে উন্নয়ন হোক। নদীর জমি কাউকে কেউই দিতে পারে না। কলাপাড়ার নদী রক্ষায় স্থানীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করা হয় সভায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন এর সার্বক্ষনিক সদস্য (ভূতপূর্ব অতিরিক্ত সচিব) মো. আলাউদ্দিনসহ সরকারের বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাগণ।

একই সঙ্গে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট এবং সকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত থেকে নদ-নদী এবং খাল রক্ষার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

এর আগে তিনি দুপুর বারোটায় কুয়াকাটার সি-বীচ পরির্দশন করেন এবং অতি শিগ্রই আইনি সকল জটিলতা নিরসন করে বীচের পরিশে সুন্দর করার কল্পে স্থানীয় সকলের সহযোগীতা কামনা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here