বাংলাদেশী হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন বিশ্ববাসির কাছে

0
628

ফজলে হাসান আবেদ। বাংলাদেশের গর্ব বাংলাদেশের কৃতি সন্তান। শুধু বাংলাদেশের নয় বিশ্ববাসীর গর্বের বিষয়ে পরিনিত হয়েছিলেন তিনি।একজন বাংলাদেশী হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন বিশ্ববাসির কাছে। শুধু নিজেকেই নয় মেলে ধরেছেন নিজের দেশকে। তার অবদান কোনদিন ভুলতে পারবে না বাংলাদেশ।

Advertisement

তবে তার কথা আর তার ইতিবাচক সব কাজ শুধু বাংলাদেশ না মনে রাখবে সারা বিশ্ববাসি।তার এই প্রয়াণে এবার তাকে স্মরন করলেন বিশ্বের সবথেকে বড় ধনি ব্যক্তি বিল গেটসের স্ত্রী মেলোন্ডা গেটস।ফজলে হাসান আবেদের চিরপ্রস্থানে শোক প্রকাশ করেছেন বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস।

নিজের ভেরিফাইড টুইটারে লিখেছেন, ’মানবিক’ ফজলে হাসানকে তিনি ভুলবেন না।

ফজলে হাসান আবেদের সঙ্গে মেলিন্ডা কিছুদিন কাজ করেছেন। সেই সময় তার স্বামী বিল গেটসও তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশের এই কিংবদন্তির সঙ্গে ছবি শেয়ার করে মেলিন্ডা লিখেছেন, ’স্যার ফজলে ছিলেন একজন মানবিক মানুষ, যিনি উন্নয়ন কাজ শিখতে আমাদের সাহায্য করেছেন। একটি দক্ষ সংস্থা গড়ে তুলতে আপনি যা করেছেন, তা কখনো আমরা ভুলব না।’

ফজলে হাসান আবেদের কাজ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথাও বলেছেন বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর ২০১৩ ও ২০১৪ সালের ১০০ প্রভাবশালী নারীর মধ্যে তৃতীয় স্থানে থাকা মেলিন্ডা।

’তার মৃত্যুর খবরে আমরা শোকাহত। গোটা বিশ্বের মতো আমিও তার কাছ থেকে চিরদিন অনুপ্রেরণা নিব।’

প্রসঙ্গত, ২০০৫ সালে বাংলাদেশে আসেন বিশ্বের সবথেকে বড় ধনি ও অন্যতম প্রভাবসালী ব্যক্তি বিলগেটস। তার এই সফর সঙ্গি হিসেবে ছিলেন তার স্ত্রী মেলিন্ডা গেটস। এ সময় তারা ব্রাকের কার্যক্রম পরিদর্শন করতে যান। আর তখন এক সাথে খানিকটা সময় কাটান তারা। এ ছাড়াও বিল গেটসের স্ত্রীর সাথেও তিনি কাজ করেছেন দীর্ঘ দিন ধরে। আর এ কারনেই মহান এই ব্যক্তির প্রয়ানে বেশ আবেগাপ্লুত হয়েছেন বেশ খানিকটা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here