তুষার সভাপতি,আনু সম্পাদক নির্বাচিত

0
546

কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশণ নির্বাচন সম্পন্ন॥ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ “প্রকৃতরি টানে চলো কুয়াকাটা”শ্লোগানকে সামনে রেখে পথচলা শুরু হয় সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের সহযোগী সংগঠন ট্যুর অপারটরেস্ এসোসয়শিন অব কুয়াকাটা ( টোয়াক)। সোমবার সকালে কুয়াকাটা ক্লাব লিমিটেড’র অস্থায়ীর্ কাযালয়ে অনুষ্ঠিত হয় ট্যুর অপারটরেস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর পরিচালনা পরিষদ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মোঃ মিজানুর রহমান মাসুদ এবং নির্বাচন কমিশনার সাঈদুর রহমান সাঈদ।

Advertisement

নির্বাচনে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)এর প্রেসিডেন্ট নির্বাচিত হন রুমান ইমতিয়াজ তুষার,ভাইস- প্রেসিডেন্ট নির্বাচিত হন মাকসুদ মাসুম এবং লুৎফুল হাসান রানা।

সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু, জয়েন্ট সেক্রেটারী নেছার উদ্দিন। ডিরেক্টর অর্গানাইজার আবুল হোসেন রাজু,ডিরেক্টর ফাইনাস আবু হানিফ,এইচ এম রাসেল ডিরেক্টর ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এবং ডিরেক্টর নির্বাচিত হন আবু হানিফ গাজী,মোঃ তৈয়বুর রহমান ও কে এম বাচ্চু।

নবনির্বাচিত টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, সবার সহযোগিতা নিয়ে সাগরকণ্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র এবং পর্যটন বান্ধব কুয়াকাটা গড়ার সহযোগিতায় টোয়াক সব সময় পাশে থাকার কথা ব্যক্ত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here