৩ বন্ধু নিহত মোটরসাইকেল দুর্ঘটনায়

0
686

নরসিংদীর মাধবদী উপজেলার মেঘনা বাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন। নিহতরা হলেন-উপজেলার পাইচার

Advertisement

ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)। এসআই নাছির উদ্দিন জানান, সকালে ঘন কুয়াশার কারণে একটু দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ওই তিনজনসহ মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন আরোহীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here