ছেলে অসুস্থ মাকে ছাদ থেকে ফেলে হত্যা করল

0
695

নিজের মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছেন এক অধ্যাপক ছেলে। পরে মায়ের মৃত্যু দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন তিনি। ভারতের রাজকোট পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, জেরার মুখে ভেঙে পড়ে নিজের মাকে খুনের কথা স্বীকার করেন সন্দীপ নাথওয়ানি (৩৬) নামে

Advertisement

ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্থানীয় একটি ফার্মেসি কলেজের শিক্ষক তিনি। গত বছরের ২৯ সেপ্টেম্বর ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্দীপের মা ৬৪ বছর বয়সী জয়শ্রীবেন বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তার মৃত্যুর পরে নাথওয়ানি পরিবার দাবি করে, দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ছাদে উঠে টাল সামলাতে না পেরে পড়ে যান কিংবা আত্মহত্যাও করে থাকতে পারেন। কিন্তু এক বেনামি চিঠিতে তদন্তের মোর ঘুরে যায়। চিঠিতে নাথওয়ানিদের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরামর্শ দেয়া হয়। এলাকার ডিসিপি করঞ্জরাজ বাঘেলা জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে, সন্দীপই ধরে ধরে মাকে ছাদে নিয়ে যাচ্ছে। কিন্তু সে নেমে এসেছিল একা। কিছু পরেই এক জন ছুটে এসে তাকে বৃদ্ধার পড়ে যাওয়ার খবর দেন। সন্দীপ এমন ভান করছেন যেন কিছুই জানত না সে। পরে এই হত্যাকাণ্ডের ঘটনাকে দুর্ঘটনা অথবা মা নিজেই আত্মহত্যা করে থাকতে পারে বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।:

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here