যুবকের মৃত্যু মেশিনে পেঁচিয়ে

0
768

ঠাকুরগাঁও সদরে সরিষা তেল তৈরির মেশিনে পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার পল্টনের ‘অরণি সরিষার তেল’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার পরির্দশক (তদন্ত) মো. কফিল উদ্দীন জানান। মৃত মাসুম ইসলাম (২২) সদরের রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের আবু বক্করের ছেলে ও ওই কারখানার শ্রমিক। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরির্দশক কফিল  বলেন, “রাত সাড়ে ৮টার দিকে কাজ করার সময় মাসুমের বাম হাত মেশিনে আটকে যায়। পরে শরীরও মেশিনে পেঁচিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here