৬৯৩। হযরত আয়শা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী পাক (স) সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি খুবই খেয়াল রাখতেন।
৬৯৪। হযরত আয়শা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলে পাক (স) এক মাসের শনি, রবি ও সোমবার রোযা রাখতেন এবং অপর মাসের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রোযা রাখতেন।
৬৯৫। হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রতি সোমবার ও বৃহস্পত্তিবার (আল্লাহর দরবারে) আমল উপস্থাপন করা হয়। সুতরাং রোযা অবস্থায় আমার আমলসমূহ উপস্থাপন করা হোক এটাই আমার পছন্দনীয়।

