সেলফি বাজীর আইকন সাহেদ জামিন বহাল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 76001

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (76001, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টারঃ কেলেংকারীর, ফাপরবাজী, অবৈধ  সম্পদ অর্জন ও সেলফি বাজীর আইকন তিন বছর কারাদণ্ড প্রাপ্ত কথিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান বহুল আলোচিত – সমালোচিত মোহাম্মদ সাহেদের মামলার হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

Advertisement

আজ সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বোরহান উদ্দিনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

সে সাথে হাইকোর্টে থাকা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চ তাকে জামিন মন্জুর করেন। পরে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ এ আদেশ দেন।

বিচারিক আদালতের তিন বছর কারাদন্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গত ৪ সেপ্টেম্বর গ্রহণ করে অর্থদন্ড স্থগিত করে হাইকোর্ট। এবং জামিন আবেদনের শুনানির জন্য মুলতবি রাখেন। ১৪ সেপ্টেম্বর তাকে জামিন দেন।

গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার ওই রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়।৬০ কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ প্রদান করেন।

সাহেদ দুটি অভিযোগ গঠন করে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ধারায় এ দণ্ড দেয়া হয়। তবে ২৭(১) ধারায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেয়।পরে সাহেদ এ রায়ের বিরুদ্ধে আপিল করে।

২০২০ সালের ১৫ জুলাই র‌্যাব সাহেদকে  সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে ।গ্রেফতারের পর তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে।

এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে।

আটকাবস্হায় ২০২০ সালের ৫ নভেম্বর সম্পদের হিসাব চেয়ে সাহেদকে নোটিশ পাঠায় দুদক। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়। বেঁধে দেয়া সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেয়ায় অতিরিক্ত আরও ১৫ কার্যদিবস সময় দেয়া হয়। সাহেদ এরপরও তা জমা দিতে ব্যর্থ হয়।

এরপর সম্পদের হিসাব না দেয়া ও অবৈধভাবে এক কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।

গত বছরের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে চার্জশিট দাখিল করে।

উল্লখ্য গত ১৭ জুলাই সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here