এমএলএম ব্যবসার নামে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপকের প্রতারণাঃ সাময়িক বরখাস্ত

0
298

স্টাফ রিপোর্টারঃ মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে সাধারন মানুষের সাথে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জুলফিকার আহম্মদকে সাময়িক বরখাস্ত করেছে সিন্ডিকেট।

Advertisement

গত ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া এ বিষয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম ও একাধিক সিন্ডিকেট সদস্য গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, জুলফিকার আহম্মদকে এর আগেও এই এমএলএম ব্যবসায় প্রতারণার অভিযোগে ২০১৩ সালের মে মাসে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।অদৃশ্য কারনে সে সিদ্ধান্ত কার্যকর করা হয়নি।

কয়েক বছর আগে একই বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা তাঁর বিষয়ে অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, আইন বিভাগের অধ্যাপক জুলফিকার আহম্মদ এমএলএম ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তিনি প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে দুটি সরকারি প্রতিষ্ঠানে একই সময়ে পূর্ণকালীন চাকরি করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ কারনে গত সিন্ডিকেটে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির অধিক তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য সুলতান-উল-ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র বলেন, আগের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫২৬তম সিন্ডিকেট সভায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি এ বিষয়ে প্রতিবেদন দেবে। ইতিমধ্যে ব্যাখ্যা চেয়ে তাঁকে চিঠি দেওয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here