কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস 

0
375

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছেন তিনি। বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

এর আগে ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গত কয়েক মাস ধরেই তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তৎপর ছিলেন। তাঁর বিদেশ সফর নিয়েও ছিল নানা আলোচনা।

তবে কূটনৈতিক সূত্রে জানা যায়, পিটার হাসের ছুটিতে যাওয়ার বিষয়ে সরকার অবগত ছিল। তিনি ১৫ নভেম্বর ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে জানিয়েছিলেন তিনি।গত ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। কারণ, এরপর ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পররাষ্ট্রসচিবের সৌদি আরব, জর্ডান ও সুইজারল্যান্ডে সফর ছিল। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বেলা ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-ইউএল-১৮৯) একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে পৌঁছেছেন

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here