সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে মতির মহড়া সন্ত্রাসী চক্র বেপরোয়া

0
1435

বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জে বাড়ছে অস্ত্রের মহড়া। নির্বাচনকে ঘিরে মাদক সন্ত্রাসী চক্রও রয়েছে বেপরোয়া। দিন দিনই অপরাধী চক্র নির্বাচনী এলাকায় দৌড়ে বেড়ালেও নজর নেই প্রশাসনের। আদমজী জুট মিল বন্ধের পর রগ কাঁটা জাফর, মিনিষ্টার শাহ-আলম, গলাকাটা কাসেম নিহত হলেও তাদের সহযোগীরা রয়েগেছে ধরাছোয়ার বাইরে। আদমজী ইপিজেট নির্মিত হওয়ার পর ইপিজেটের একক আধিপত্য বিস্তার করে একটি মহল। মহাজোট সরকারের ছত্র ছায়ায় দিনকে দিন শক্তিশালী সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এই বাহিনীরপ্রধান মতিউর রহমান মতি।প্রশাসনের নাকের ডগায় হারহামেশা এ ধরনের কর্মকান্ড চালালেও দেখার যেন কেউ নেই। আলোচিত সাত হত্যার ঘটনায় নূর হোসেনসহ অপরাধীরা কাঠগড়ায় দাড়ালে কিছুদিন সিদ্ধিরগঞ্জ শান্ত হলেও আবারো অস্ত্রের ঝনঝনানীতে ভীত সন্ত্রস্ত সিদ্ধিরগঞ্জের আদমজীবাসী।  লাইসেন্স বিহীন অস্ত্রের ভয় দেখিয়ে একদল সন্ত্রাসী নাসিক নির্বাচনী ফাঁয়দা হাসিলে মাঠে নেমেছেন এমনটাই গুঞ্জন চলছে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায়। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আধুনিক নারায়ণগঞ্জের রুপকার গণমানুষের নেতা একে এম শামীম ওসমান সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেও রহস্য জনক কারণে এসকল সন্ত্রাসীরা শামীম ওসমানের মিটিং মিছিলে ঢুকে পড়েন অদৃশ্য শক্তির জোড়ে। অনেকে মনে করেন, এসকল শীর্ষ সন্ত্রাসীরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এমপির মিটিং মিছিলে ফেষ্টুন ব্যানার ও লোক ভাড়া করে এবং তার নাম বিক্রি করে অবৈধ ভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। জানাগেছে, সিদ্ধিরগঞ্জের আদমজী, সুমিলপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী আদমজী ইপিজেটের একক রক্ষক মতিউর রহমান মতি ও তার সেকেন্ড ইন কমান্ড কাদির ওরফে মাইগ্গা কাদির ইতিমধ্যেই শক্তিশালী সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাচনী সালাম দিচ্ছেন এলাকাবাসীর কাছে। সুমিল পাড়া এলাকার বাসিন্দারা জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার নাজিম উদ্দিনের ছেলে সৃজন স্টুডিওর সত্ত্বাধীকারী কাদির ওরফে মাইগ্গা কাদির ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী সিন্টিকেট নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে অস্ত্রের মহড়া দেখিয়ে আতংক সৃষ্টি করছে। ২০১২ সালের আগষ্ট মাসে আব্দুল কাদিক পিস্তল ও গুলিসহ ডিবি পুলিশের হাতে ধরা পরে। মতির আর্শিবাদে এখন প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছেন অস্ত্রধারী ভয়ংকর সন্ত্রাসী কাদের ওরফে মাই¹া কাদের। জামায়াত বিএনপির আমলে একাধিক মামলার আসামী সন্ত্রাসী মতিউর রহমান মতি বিদেশ পাড়ি জমালে তাকে আর খুজে পায়নি প্রশাসন। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে সুকৌশলে আদালতে আত্ম সমর্পন করেন স্বার্থবাজ মতি আওয়ামী লীগের নাম ব্যবহার করে একক আধিপত্য বিস্তার করেন। ইপিজেট নিয়ন্ত্রণ, ওরিয়েন গ্রুপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসের জোড়ে এমপি শামীম ওসমানের নাম ভাঙ্গিয়ে এবং নিজেকে সিদ্ধিরগঞ্জ থানার যুবলীগের সভাপতি দাবি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে মতি বনে গেছে শত কোটি টাকার মালিক। আওয়ামী লীগের ত্যাগী প্রভাবশালী নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের নাম ব্যবহার করে কেউ যদি অণৈতিক কার্যক্রম করে তাহলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। র‌্যাব পুলিশের উচ্চ পর্য্যায়ের কর্মকর্তা বলেন, অপরাধী যে দলের ই হোক না কেন, অপরাধ করলে কোন ছাড় নেই।এদিকে সন্ত্রাসী মতির বিরুদ্ধে পত্র পত্রিকার সাংবাদিকরা সংবাদ প্রকাশ করার সাহস পচ্ছে না। কেউ সংবাদ প্রকাশ করলে হামলা মামলা ও প্রাণ নাশের হুমকিও আসে বলে বিশেষ একটি সুত্রে জানা যায়। এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজ এলাকায় আধিপত্য বিস্তার করতে এবং নির্বাচনী মাঠ সড়গরম রাখতে নাসিকের ৬ নং ওয়ার্ডে স্থানীয় সন্ত্রাসী ডজনখানের মামলার আসামী সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্ববায়ক মতিউর রহমান মতি তার বাহিনী দিয়ে এলাকার ভোটার ও সাধারণ মানুষদের অস্ত্রের মুখে জিম্মি করে নানামূখী হয়রানি করছে বলে জানান ভুক্তভোগীরা। এলাকার বাসিন্দারা জানান, ছলে বলে কৌশলে অস্ত্র আর হামলা মামলার ভয় দেখিয়ে নির্বাচনে বিজয়ী হতে উঠে পড়ে লেগেছে সন্ত্রাসীদের ফাদার মতিউর রহমান মতি। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় নব নির্বাচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দলের যে কেউ অপরাধ করবে তাকে ছাড় দেয়া হবে না।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here