শহরের বেশির হোটেলেই বিক্রি হচ্ছে কুকুরের মাংস

0
2979

রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গত কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে।

Advertisement

 

তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই বিরিয়ানি এত কম দামে বিক্রি হয় কিভাবে! আসল ঘটনা জানলে আঁতকে উঠবেন। গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে। এক ফেসবুক ব্যবহারকারী কুকুর জবাই করে মাংস বানানোর ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দিয়েছেন। ২৮ মার্চ দেওয়া তার ওই স্ট্যাটাসটি হাজার হাজার শেয়ার হয়েছে। তিনি লেখেন, ‘গরু-খাসির মাংসের বিরিয়ানি আজ থেকে হোটেলে খাওয়া বর্জন করুন। মাংস দিয়ে খেলে মুরগির মাংস খাবেন। আর সবচেয়ে ভালো, মাংস বাদ দিয়ে মাছ সবজি দিয়ে খাওয়া। কিছু অসাধু লোক কুকুর ধরে মাংস করে হোটেলে বিক্রি করছে। প্রতিটি কুকুরের মাংস বিক্রি হয় নগদ ৩ থেকে ৪ হাজার টাকা। রাতে তিন-চারটি কুকুর ধরে মাংস বানিয়ে বিক্রি করলেই পকেটে আসে ১২ হাজার থেকে ১৬ হাজার টাকা। কিন্তু, আমরা হোটেলে কী খাচ্ছি। কখনোও কি ভেবেছি বা চিন্তা করি? মানুষ টাকার জন্য সব করতে পারে। দেখুন রাতে কুকুরের মাংস করার দৃশ্য ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। মানুষের মনুষত্ব, সততা আজ বিলীন। বিলীন রুচিবোধ। আমাদের সচেতন হওয়া ছাড়া কিছুই করার নেই!’ তিনি আরো লিখেছেন, ‘আমি বাকরুদ্ধ। বাঙালি খাচ্ছে কি? নিচে দেওয়া ছবি আপনার পরিবারকে দেখান। আর পরবর্তীতে এই বিরিয়ানি আর খাবেন কিনা ভাবুন!’ ভাইরাল হওয়া কুকুরের মাংসের স্ট্যাটাসের মন্তব্যে প্রায় সবাই বিস্ময় প্রকাশ করেছেন। প্রসঙ্গত, গেল রমজানে রাজধানীর গুলশানের অলিভ গার্ডেন রেস্টুরেন্টে ইফতার সামগ্রীর সঙ্গে পাওয়া যায় শুকরের মাংস। মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে ধরা পড়ে এ মাংস। এই চায়নিজ রেস্ট্রুরেন্টে রমজান মাসে বিক্রির আয়োজন করা হয়েছিলো বাহারি ইফতারি। কিন্তু, বিএসটিআই-এর ওই অভিযানে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। ইফতারিতে শুকরের মাংস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে রেস্টুরেন্টটিকে তখন দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েলিছেন ভ্রাম্যমাণ আদালত। বছর পনের আগে আরিচাঘাটের হোটেলেও বিক্রি হতো কুকুরের মাংস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা যাত্রীদের কাছে এ মাংস বিক্রি করা হতো। গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় ওঠে। অবশেষে পুলিশ আরিচাঘাটের আশপাশের কয়েকটি গ্রামে তল্লাশি চালিয়ে জবাই করা কুকুর এবং কুকুরের মাংসসহ কয়েকজনকে আটক করে।পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠালেও পরে তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে আসে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here