পটুয়াখালীতে থানা যুবলীগের মাস্ক বিতরণ

0
670

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: কোভিট-১৯ মোকাবেলায় জনসাধারনের মাঝে সচেতনতা সৃস্টির লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে মহিপুর থানা যুবলীগের আয়োজনে পটুয়াখালীর মহিপুর সাপ্তাহিক হাটে আসা মানুষজনের মাঝে মাস্ক বিতরন. সচেতনামুলক লিফেলেট বিতরন করা হয়। মহিপুর থানা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ মাস্ক বিতরণ করা হয়েছে। মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট’র নেতৃত্বে যুবলীগ কর্মীরা মহিপুর সাপ্তাহিক বাজারসহ মহাসড়কে চলাচলরত মটোরবাইক.অটো রিক্সা. অটোভ্যান চালকসহ চলাচলরত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করেন তারা। এসময় করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে বাচঁতে সকলকে সরকারের দেয়া কঠোর নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। মহামারির এ প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে পারিবারিক সুরক্ষার তাগিদ দেন যুবলীগ নেতাকর্মিরা।

Advertisement

মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন জানান, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাস্ক বিতরনসহ কোভিট-১৯ এর সকল কার্যক্রমে মাঠে জনগনের পাসে আছি এবং থাকব ইনশাল্লাহ।

এ সময় মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুবলীগ নেতা ছিদ্দিক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here