রূপসা প্রতিনিধিঃ-জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেছেন বর্তমান সরকার গ্রামের দরিদ্র মানুষের অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর। সরকার গ্রামের হত দরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের গৃহনির্মানের জন্য প্রতিটি উপজেলায় সরকারী অর্থ বরাদ্দ করেছে। এ অর্থ যথাপোযুক্তভাবে ব্যবহার করে উন্নয়নের সেবা জনগনের দোর গোড়ায় পৌছে দিতে হবে। তিনি বুধবার (১ আগষ্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় রূপসা উপজেলার তালতলা গ্রামের কয়েকটি গৃহনির্মান কাজের পরিদর্শনকালে এ কথা বলেন।
তিনি আকস্মিক এ পরিদর্শনকালে নির্মিতব্য গৃহনির্মান প্রকল্পের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।

