উই ওয়ান্ট জাষ্টিস

0
568

রাজধানীতে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে শিক্ষার্থীদের অভূতপূব অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা ও আশেপাশের সকল সড়ক।অবরোধ থেকে শিক্ষার্থীরা দাবি তোলে উই ওয়ান্ট জাষ্টিস। রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বুধবার (১ আগস্ট) রাস্তায় নেমে আসে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধে মূলত: অবরুদ্ধ হয়ে পড়ে যাত্রাবাড়ী চৌরাস্তা ও আশেপাশের সকল সড়ক।

Advertisement

শিক্ষার্থীরা শনির আখরা-রায়ের বাগ, সাইবোড যাবার রাস্তা, ডেমরা-কোনাপাড়া যাবার রাস্তা, সায়দাবাদ যাবার রাস্তা, জুরাইন যাবার রাস্তা সহ পুরো যাত্রাবাড়ী চত্তর অবরোধ করে রাখে। বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধে অংশ নিয়েছে। ঘটনাস্থলে ডিএমপির ওয়ারী জোনের ডিসি মোঃ ফরিদউদ্দিন, ডেমরা জোনের এডিসি ইফতেখার, যাত্রাবাড়ী থানার ওসি মোঃ ওয়াজেদ আলী ও শ্যামপুর থানা ওসি মোঃ মিজানুর রহমান সহ পুলিশের কর্মকর্তারা ছুটে আসেন।  আন্দোলনে সামসুল ইসলাম কলেজ, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী যাত্রাবাড়ীতে অবস্থান করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘পড়তে এসেছি, মরতে নয়’, গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী কেন হাসে’ এসব স্লোগান লিখিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টা থেকে তারা অবরোধ শুরু করেছে। এই অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত চলে, দুপুরে তারা আট দফা দাবি পেশ করে।এর মধ্যে কোন গাড়ি চলাচল করতে দেয়া হয়নি। তবে জরুরী প্রয়োজনের কয়েকটা গাড়ি ছাড়া হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here