ড. মোঃ আওলাদ এর গনসংযোগ

0
1322

আনোয়ার হোসেন ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে সাধারন মানুষ ও রাস্তার পাশের দোকানে দোকানে গনসংযোগ করেছেন প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব ড. মোঃ আওলাদ হোসেন।বুধবার (1 লা আগষ্ট) বিকেলে ঢাকা-4 নির্বাচনী এলাকার জুরাইনের আলমবাগে এই গনসংযোগ করেন তিনি।

Advertisement

এসময় কদমতলী ও শ্যমপুর থানার আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মী তার সাথে ছিলেন। গনসংযোগের শুরু থেকেই নৌকা নৌকা স্লোগানে সরগরম করে রাখেন নেতাকর্মীরা। ভোট চেয়ে সাধারন মানুষের কাছে গিয়ে গিয়ে বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরেন আওয়ামীলীগের এই নিবেদিত প্রান ড. আওলাদ।তার সাথে থাকা নেতাকর্মীরা নৌকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান ধরেন এবং উন্নয়নের বিভিন্ন কথা স্লোগানে স্লোগানে তুলে ধরেন। প্রচারনা শেষে  ড. মোঃ আওলাদ বলেন ঢাকা-4 আসনে নৌকার প্রার্থী চাই।আমি এ এলাকার সন্তান, এ এলাকার জনগনের সুখ দুঃখের মাজে আমি সব সময় আছি এবং থাকবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here