রূপসা প্রতিনিধিঃ-খুলনার রূপসায় বিষধর সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার( ৩১ জুলাই) বিকেলে উপজেলার গোয়াড়া গ্রামের বাবুরাম রায়ের পুত্র অশোক রায় (৪০) মাঠে গরুর ঘাস কাটতে যায়।
এসময় বিষধর সাপে তার পায়ে ছোবল দেয়। তখন তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। পরবর্তিতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

