ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই

0
616

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান ও কাঠ ব্যবসায়ী সমিতির অফিস পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

উপজেলা সদরের আজম মার্কেটের হঠাৎ করে আগুন লেগে ২২টি দোকান ও একটি অফিস পুড়ে যায়। প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে দোকানে থাকা লোকজন কোনো ভাবে বেরিয়ে জীবন বাঁচায়। রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিস গিয়ে পৌছার আগে স্থানীয়রা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here