১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপার আটক

0
637

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

Advertisement

আটক হওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের পতুল্লায় বসবাসকারী বরগুনা জেলার আমতলী আঠার গাছিয়া এলাকার মোহাম্মদ আল আমিন (৪০) ও হেলপার শরীয়তপুর জেলার নড়িয়া সালই এলাকার মো. মনির হোসেন (২৮)। টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, মঙ্গলবার গভীর রাতে তারই নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম, উপ-পরিদর্শক (এসআই) বোরহান ও শরীফুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সামনের সড়কে গাড়ী তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেকনাফ থেকে ছেড়ে যাওয়া চট্রমেট্রো-ট-১৬-১১০৫ নাম্বারের একটি ট্রাক আসলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও ট্রাকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানায়। ইয়াবা জব্দের ঘটনায় আটক ট্রাকচালক ও হেলপারের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here