বিদেশী ১৬ ক্যান ডায়াব্লু বিয়ার ও ২৮ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি জব্দ : আটক ২

0
1668

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী ১৬ ক্যান ডায়াব্লু বিয়ার ও ২৮ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি জব্দ করেছে বলে জানা যায় ।এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Advertisement

র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক  মেজর মেহেদী হাসান জানান, সোমবার রাতে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়নের নয়া বাজার এলাকায় সিকান্দারের বসত বাড়িতে অভিযান চালিয়ে বিদেশী১৬ ক্যান ডায়াব্লু বিয়ার সহ মোহাম্মদ সিকান্দার(৬২) কে আটক করা হয়। এছাড়া একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় ইদ্রীসের বসতবাড়িতে বিদেশী ২৮বোতল গ্রান্ড রয়েল হুইস্কিসহ মোঃ ইদ্রীস(২৯) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here