ভোলা প্রতিনিধি ॥ ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যা-নিকেতন ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এ ২০১৭ সালের নবীন বরণ অনুষ্ঠান ও ৮ম পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিদায়ী সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের মিলনায়তনে ইঞ্জিনিয়ার হ্যাপী বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডর এর কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিয়াউল হক, ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বাসুদেব চন্দ্র দে, দক্ষিণবঙ্গ পলিটেকনিক এর পরিচালক মাহমুদুল হাসান, ভোলার আলো.কম পত্রিকার সম্পাদক আল-আমিন এম তাওহীদসহ অভিভাবক, অতিথিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
আয়োজিত অনুষ্ঠানে বক্তরা বলেন, কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুরে কর্ম মিলে। দেশ উন্নত করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। যারা কারিগরি শিক্ষা অর্জন করছে, তারা দেশে বেকার নেই। সমগ্র বিশ্বে কারিগরি এবং ইঞ্জিরিয়ারদের চাহিদা বেশি রয়েছে। আজ যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়েছে। তাদের ব্যাপক কর্মসংস্থান রয়েছে তারা দেশে বেকার নেই।
