বেগমগঞ্জে লিজকৃত সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 80836

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (80836, 'post_views_count', '0')

0

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামের দালাল বাড়িতে লিজকৃত সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় জানানো হয়, কোয়ারিয়া এলাকার নজির আহম্মদ, জাহাঙ্গীর আলম ও জাকির হোসেন ১৯৯৫ সালে ৯৩ শতাংশ সরকারের কাছ থেকে লিজ নিয়ে বসবার করছেন। উক্ত সম্পত্তির মধ্যে ২৭ শতাংশ সম্পত্তি দীর্ঘদিন থেকে জোর পূর্বক দখলের চেষ্টা করছে একই এলাকার ভুমিদস্যু খোরশেদ আলম।

Advertisement


ভূক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, ভূমিদস্যু খোরশেদ আলম প্রভাব খাঁটিয়ে সরকারী সম্পত্তি ব্যক্তি মালিকানা বলে দখলের চেষ্টা করছে। এতে সঠিক কাগজপত্র থাকার পরও আমরা আতঙ্কে রয়েছি।

এমতাবস্থায় ভূক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত খোরশেদ আলমের মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here