নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির অভিযোগে আটক ৩৪

0
123

 নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সড়ক মহা সড়কে চাঁদাবাজির অভিযোগে ৩৪ জনকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। সোমবার জেলা সদর মইজদী ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি র‌্যাব।
র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলার বিভিন্ন স্থানের সড়ক মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৩৪ জনকে আটক করা হয়েছে।

Advertisement

আটককৃতরা দীর্ঘদিন থেকে সড়কে চাঁদাবাজি করছে বলে স্থানীয়রা জানিয়েছে। তাদের পরিচয় নিশ্চিতে যাচাই বাচাই চলছে। পরবর্তিতে বিস্তারিত জানানো হবে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here