নোয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

0
141

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর বেগমগঞ্জে বাধন পরিবহন বাসে অভিযান চালিয়ে সংসার খাতুন নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে  চৌমুহনী-ফেনী সড়কের জমিদারহাট বড়পোল এলাকায় অভিযান চালিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংসার খাতুনকে ১১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

সংসার খাতুন কক্সবাজার  জেলার টেকনাফ উপজেলার সীলবনিয়া পাড়ার বড় কালা মিয়া হাজি বাড়ির নুরুল ইসলামের  স্ত্রী। ইয়াবা পাচারের সুবিধার্থে  এই নারী কৌশলে কুতুপালং  রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে আশ্রয় নেয়।

বৃহস্প্রতিবার রাতে বাধন পরিবহনের একটি বাস যোগে সুবর্নচরের মাদক কারবারি আবুল কালাম আজাদ প্রকাশ আজুর কাছে মাদক সরবরাহ করতে আসে সংসার খাতুন। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here