বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া-টেকনাফ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

0
1421

সংবাদ বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া-টেকনাফ সমন্বয় কমিটির সভা ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল এর হল রুমে টিম লিডার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি টিম লিডার শফিক মিয়া, সদস্য সচিব এডভোকেট ফরিদুল আলম, অধ্যাপক কবি আদিল উদ্দিন চৌধুরী, ইউনুছ বাঙ্গালী, রশিদ আহমদ, আলহাজ্ব সোনা আলী, বদরুল হাসান মিল্কী প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় উখিয়া-টেকনাফে আওয়ামীলীগের রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে জেলা আওয়ামীলীগ ও উখিয়া-টেকনাফ আওয়ামীলীগের সমন্বয়ে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে দলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার বিষয় আলোচনা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here