উজিরপুরে সন্ত্রাসী হামলার স্বীকার এক বিধবা স্বামীর ভিটে থেকে উচ্ছেদের চেষ্টা

0
890

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের পূর্ব কেশবকাঠী গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক বিধবাকে গুরুতর আহত করে স্বামীর ভিটে থেকে উচ্ছেদের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায় কেশবকাঠী গ্রামের মৃত আউয়াল সিকদারের পরিবারের সাথে একই বাড়ীর মুনসুর সিকদারের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে মুনসুর সিকদারের ছেলে সন্ত্রাসী মাসুদ রানা একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আউয়াল সিকদারের ঘরে তান্ডব চালায়। এতে স্ত্রী আছিয়া বেগম বাধা দিলে তাকে মারধর করে আহত করে। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত আছিয়া বেগম উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে। অসহায় বিধবা পরিবার চরম নিরাপত্তাহীতায় ভূগছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য গোলাম সরোয়ার জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here