পত্রিকার সংগ্রামী সম্পাদক এম. জামাল উদ্দিনের রোগমুক্তির দোয়া কামনা

0
1281

দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত দৈনিক চট্টগ্রামের পাতা ও সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন অসুস্থ। জানা গেছে, বিগত তত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেফতারের পর পুলিশ হেফাজতে নির্যাতনে শারীরিকভাবে অসুস্থ হয়ে সু চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে কয়েকবার আবেদন করেছিলেন বলে জানা গেছে। এম জামাল উদ্দিন তার রোগ মুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন। এম জামাল উদ্দিন একজন সংগ্রামী সাংবাদিক হিসেবে বিগত ১৯৯৪ সাল থেকে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদকের দায়িত্বে থেকে ২০০৮ সাল পর্যন্ত সাংবাদিকদের দাবি আদায়ে সংগ্রাম করে আসছিলেন। সাংবাদিক জামাল উদ্দিন এখনো পর্যন্ত সাংবাদিক ও অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য দায়িত্ব পালন করে চলছেন বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক, জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক পদে। এই সংগ্রামী সাংবাদিক পত্রিকার সম্পাদক এম জামাল উদ্দিন এক প্রশ্নের জবাবে বলেন তিনি ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগ কর্মী হিসেবে রাজপথে আন্দোলনে মিছিল মিটিং এ অংশ নিয়েছিলেন। ২০০৫ সালে স্বতন্ত্র মেয়র পদে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহন করেছিলেন। এই সংগ্রামী সাংবাদিক এম. জামাল উদ্দিনের মূল্যায়ন এখনও পর্যন্ত হয়নি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here