আওয়ামীলীগ উন্নয়নের নামে ধোঁকাবাজি করেনা …..রেলপথ মন্ত্রী

0
897

অপরাধ বিচিত্রা ঃ
রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নতি হয়, দেশের মানুষ খেয়েপড়ে বাঁচতে পারে। অন্যেরা ক্ষমতায় এলে দেশের সম্পদ পাচার হয়ে দেশের সম্পদ লুটপাট হয়। আওয়ামীলীগ উন্নয়নের নামে জনগনের সাথে ধোঁকবাজি করেনা। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মন্ত্রী ১২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস” ট্রেনের চতুর্থ ট্রিপের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকাল ৭টায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ রেলওয়ে বাংলার মানুষের একটি সাশ্রয়ী ও নিরাপদ যানবাহন। বৃটিশশাসন আমলের পর পাকিস্তান আমল এবং তার পরবর্তী যারাই ক্ষমতায় এসেছেন কেহই রেলের প্রতি নজর দেয়নি। বিএনপি সরকার ক্ষমতায় এসে উন্নয়নতো করেইনি বরং অসংখ্য রেল স্টেশনকে বন্ধ করে দিয়েছে, বিদ্যমান রেললাইন তুলে নিয়ে বিক্রি করেদিয়েছিলো। রেলকে লোকসানী খাত হিসেবে চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছিলো। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ রেলওয়ের বন্ধ স্টেশন চালু করেছে, নতুন নতুন লাইন নির্মাণ করেছে, নতুন নতুন কোচ আমদানী করে এদেশের মানুষের সেবায় বাংলাদেশ রেলওয়েকে গণপরিবহনে রূপান্তর করেছে।
মন্ত্রী অনুষ্ঠানে বালেন, বাংলাদেশের একটি জেলাও বাদ থাকবেনা রেল নেটওয়ার্কের বাইরে। আগামী দুই তিন বছরে রেলওয়ের উন্নয়ন দৃশ্যমান হওয়ার পর একমাত্র পরিবহন হিসেবে রেলকেই বেঁচে নিবে এদেশের সকল শ্রেণীপেশার মানুষ।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব আদর্শ সারকা, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাপরিচালক আব্দুল হাই প্রমূখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here