দুষ্কৃতকারীদের ধরে সেনাবাহিনীর হাতে তোলে দিন: রুহুল কবির রিজভী

0
116

ওলিউল্লাহ জনি, ঢাকাঃ দলের নেতাকর্মীদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দুষ্কৃতকারীদের ধরে সেনাবাহিনীর হাতে দিন।আইন নিজের হাতে তোলে নিবেন না কেউ।”

Advertisement

তিনি আরো বলেন, ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারীরা বিএনপির নাম ভাঙিয়ে পাড়া-মহল্লায়, বাসা-বাড়ি কলকারখানা ভাঙচুর করছে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন মসজিদ-মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এই অপতৎপরতাকারীদের ধরে সেনাবাহিনীর হাতে দিতে হবে।’

১০ আগস্ট শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আমাদের আরো কিছু কাজ রয়েছে। বাংলাদেশকে একটি সুষ্ঠু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব সেটা আমাদের করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা থেমে নেই। যারা বাকশাল কায়েমকারী, গোটা জাতির গলায় ফাঁসির দড়ি পরিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। এখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘যে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই। মুক্ত কণ্ঠে কথা বলার জন্য আমাদের যে লড়াই, আত্মত্যাগ সেই আত্মত্যাগ আমাদের সার্থক হবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল জাতীয়তাবাদকে ধ্বংস করার কিন্তু পারেনি। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে পাড়া মহল্লায় সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এই মুহূর্তে দলে ঢোকার চেষ্টা করবে। আপনারা কঠোর দৃষ্টি রাখবেন কোনো দুষ্কৃতকারী ওয়ার্ড থেকে থানা ইউনিয়ন- কোনো জায়গায় যেন না ঢুকতে পারে।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, উত্তরের সভাপতি সাইফুল আলম নিরব প্রমুখ উপস্থিত ছিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here