তাকদীরে তাকদীর অবিশ্বাসীদের প্রতি আল্লাহ ও নবীগণের অভিসম্পাত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 75488

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (75488, 'post_views_count', '0')

0

২১০১। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা) বলেছেন : ছয় শ্রেণীর লোককে আমি অভিশাপ করছি। আল্লাহ তাআলা এবং সকল নবী (আ) এদেরকে অভিসম্পাত করেছেন। তারা হল : আল্লাহর কিতাবের বিকৃতিসাধনকারী, আল্লাহ নির্ধারিত তাকদীর অস্বীকারকারী, আল্লাহ যাকে অপদস্ত করেছেন তাকে সম্মানিত করার এবং যাকে ইজ্জত দান করেছেন তাকে অপমান করার জন্য শক্তিবলে ক্ষমতা দখলকারী, আল্লাহ্র হেরেমে (হেরেম শরীফে) রক্তপাতকারী, আমার বংশধরের রক্তপাত আল্লাহ হারাম করেছেন তার রক্তপাতকারী এবং আমার প্রদর্শিত পথ (সুন্নাত) ত্যাগকারী।

Advertisement

২১০২। হযরত আবদুল ওয়াহিদ ইবনে সুলাইম (র) বলেন, আমি মক্কায় গিয়ে আতা ইবনে আবু ব্যবাহর সাথে দেখা করলাম এবং তাকে বললাম, হে আবু মুহাম্মাদ! বসরাবাসীরা তো তাকদীর সম্পর্কে এমন অস্বীকারমূলক কথা বলছে। তিনি বলেন, হে বৎস! তুমি কি কুরআন শরীফ তিলাওয়াত কর? আমি বললাম, হাঁ। তিনি বলেন, তাহলে সূরা যুখরুফ’ তিলাওয়াত কর । তিনি বলেন, তখন আমি এ আয়াত পাঠ করলাম ঃ হা-মীম। সুস্পষ্ট কিতাবের শপথ! নিশ্চয়ই আমরা তা অবতীর্ণ করেছি আরবী ভাষায় কুরআনরূপে, যাতে তোমরা তা বুঝতে পার। তা সংরক্ষিত রয়েছে আমার নিকট একটি মূল কিতাবে, এতো অত্যন্ত মর্যাদাসম্পন্ন মহান বিজ্ঞানময়” (সূরা যুখরুফ : ১-৪)।

তিনি জিজ্ঞেস করেন, তুমি জান, মূল কিতাব কি? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বলেন, তা একটি মহাগ্রন্থ যা আল্লাহ আসমান-যমীন সৃষ্টির পূর্বেই লিপিবদ্ধ করে রেখেছেন। তাতে এ কথা লেখা আছে যে, ফিরআওন দোযখীদের অন্তর্ভুক্ত। আর তাতে এ কথাও লেখা আছে যে, আবু লাহাবের দু’টি হাত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজেও ধ্বংস হয়েছে। আতা (র) বলেন, অতঃপর আমি হুযূর (সা)-এর অন্যতম সাহাবী উবাদা ইবনুস সামিত (রা)-এর পুত্র ওয়ালীদের সাথে সাক্ষাত করে তাকে জিজ্ঞেস করি, আপনার পিতা তার মৃত্যুর সময় আপনাকে কি কি ওসিয়াত করে গেছেন। তিনি বলেন, তিনি আমাকে কাছে

ডেকে বলেন, হে বৎস! আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, তুমি যতক্ষণ আল্লাহ্র উপর ঈমান না আনবে এবং তাকদীর ও তার ভালো-মন্দের উপর ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ্র ভয় অর্জন করতে পারবে না। এ বিশ্বাস ছাড়া তোমার মৃত্যু হলে তুমি দোযখী হবে। আমি হুযূর (সা)-কে বলতে শুনেছি : আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে আদেশ করেন : লিখ। কলম বলল, কি লিখব? তিনি বলেন : তাকদীর লিখ, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে সব কিছুই। আবু ঈসা বলেন, এই হাদীসটি উপরোক্ত সনদসূত্রে গরীব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here