٢.٩٩ حَدْثَنَا مُحَمد بن بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ . بن شُرَيحِ أَخْبَرَنِي أَبُو صَخْرٍ قَالَ حَدَثَنِى نَافِعُ أَنَّ ابْنَ عُمَرَ جَاءَهُ رَجُلٌ فَقَالَ إِن فَلَانًا يَقْراً عَلَيْكَ السلام فَقَالَ لَهُ إِنَّهُ بَلَغَنِي أَنَّ قد أَحْدَتْ فَإِنْ كَانَ قَدْ اَحَدَثَ فَلَا تُقرتُهُ مِنِّى السَّلَام فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَكُونُ فِي هَذِهِ الْأُمَّةِ أَوْ فِي امَّتِي الشَتْ مِنْهُ خَسْفٌ أَوْ مَسْةٌ اَوْ قَذْفٌ فِى أَهْلِ الْقَدَرِ.
২০৯৯। নাফে (র) থেকে বর্ণিত। এক ব্যক্তি ইবনে উমর (রা)-এর নিকট এসে বলল, অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন। তিনি বলেন, আমি জানতে পারলাম, সে নাকি বিদ্আতী। সত্যিই যদি সে তাই হয় তবে আমার পক্ষ থেকে তাকে সালাম বলবে না। কেননা আমি হুযূর (সা)-কে বলতে শুনেছি : আমার উম্মাতের কাদারিয়া আকীদা পোষণকারীদের মধ্যে ঘটবে ভূমিধস, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণ। আবু ইসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ ও গরীব। আবু সাথরের নাম হুমাইদ ইবনে যিয়াদ ।
২১০০ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত। হুযূর সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন : আমার উম্মাতের মধ্যে তাকদীরে অবিশ্বাসীদের উপর ভূমিধস ও চেহারা বিকৃতির বিপদ সংঘটিত হবে।

