জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

0
1365

………ন্যাপ-ভাসানী
বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহারের আদালতে ১৬১ জবানবন্দীর মূল রহস্য উদঘাটন করতে হবে
………ড. হাছান মাহমুদ

Advertisement

ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম.এ ভাসানী এর সভাপতিত্বে অদ্য ৬ জুলাই জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম.পি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা জনাব মো. ইয়াহিয়া খান কুতুবী। আরো উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এড. কাজী এম. সাজাওয়ার হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এম.এ করিম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি জননেতা এম.এ জলিল, বিশিষ্ট জাসদ নেতা হুমায়ুন কবির, ঢাকা মহানগর বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক টয়েল, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভাপতির ভাষণে বঙ্গদ্বীপ এম.এ ভাসানী বলেন, কিছু ধর্মান্ধ লোক কোমলমতি ছাত্রদের বেহেশতের লোভ দেখিয়ে জঙ্গীবাদের দিকে ঠেলে দিচ্ছে। তাদেরকে আত্মঘাতি তৈরী করতে বিভিন্ন ভাবে প্রশিক্ষণসহ মদদ দিয়ে চলেছে। তিনি আরো বলেন, তারা আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। জাতীয় উন্নয়নকে ব্যাহত করতে চায়। পাশাপাশি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপথগামী করে তুলতে চায়। স্বাধীনতা বিরোধী চক্র বিএনপির কাধের উপর ভর করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা- শুধু বাংলাদেশেই প্রশংসিত নয়, বিশ্ব দরবারেও প্রশংসা কুড়িয়েছে। ফলশ্রুতিতে অপশক্তিরা ঈর্ষান্বিত হয়ে সরকারের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারা আবারো একটা পাল্টা আঘাত হানতে পারে এ ব্যাপারে সমগ্র দেশবাসীকে সজাগসহ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here